শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

"ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতে ৩১ সাংবাদিক নিহত"

"ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতে ৩১ সাংবাদিক নিহত"
ফিলিস্তিন-ইসরায়েল চলমান সংঘাতে এ পর্যন্ত অন্তত ৩১ সাংবাদিক নিহত হয়েছেন। সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সিপিজে জানায়, ওই নিহত সাংবাদিকদের মধ্যে ২৬ জন ফিলিস্তিনি, ৪ জন ইসরায়েলি ও ১ জন লেবাননের নাগরিক রয়েছেন। এ ছাড়া ৮ সাংবাদিক আহত ও ৯ জন নিখোঁজ অথবা আটক অবস্থায় থাকার খবর জানতে পেরেছে সিপিজে। সিপিজে তার ওয়েবসাইটে এই তথ্য তুলে ধরেছে।

সিপিজে বলেছে, ৭ অক্টোবর ইসরায়েল-ফিলিস্তিনের সংঘাতের দিন থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এসব সাংবাদিক হতাহত, নিখোঁজ বা আটকের শিকার হয়েছেন। বিভিন্ন সংবাদমাধ্যম ও নিজস্ব সূত্রের মাধ্যমে হতাহত সাংবাদিকদের তথ্য জোগাড় করেছে সিপিজে।

সিপিজের তথ্যের বিশ্লেষণে দেখা যায়, এসব সাংবাদিক মোট ১৭টি সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক সাংবাদিক নিহত হন হামাস-সমর্থিত রেডিও আল-আকসার। এই সংবাদমাধ্যমের ৭ সাংবাদিক নিহত হয়েছেন।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়